নারী নির্যাতন
বরিশালে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী ও দেবর আটক
বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে ঐশী আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্বামী সোহেল খান (২৮) ও স্বামীর ছোট ভাই তানভীর খানকে আটক করেছে পুলিশ।
ইয়াসমিন হত্যা দিবসে বগুড়ায় বিক্ষোভ, নারী নির্যাতন বন্ধের দাবি
ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে নারী নির্যাতন বন্ধ, বিচার নিশ্চিতকরণ এবং সম্পত্তিতে নারীর সমান অধিকারের দাবি জানানো হয়।
রাজশাহীতে নারীর হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় উত্তাল এলাকা
রাজশাহীর মোহনপুরে পারিবারিক বিরোধের জেরে ফাহিমা বেগম নামের এক গৃহবধূর হাতের কব্জি কেটে দেওয়ার বর্বরোচিত ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঘটনার সাথে জড়িত প্রধান আসামি রতনসহ পলাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার টিএনটি মোড়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সন্ত্রাসীদের উচ্ছেদের দাবি জানান স্থানীয়রা।
কলাপাড়ায় মা ও এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নির্মম মারধর, গুরুতর আহত
পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় মা হাওয়া বেগম ও তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফারজানা বেগম গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শরীয়তপুরের সখিপুরে তরুণীকে নির্মম নির্যাতন, এলাকায় তীব্র ক্ষোভ
শরীয়তপুরের সখিপুরে এক তরুণীকে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘরে-বাইরে নারীর নিরাপত্তাহীনতা: সহিংসতা বাড়লেও সমাজ নীরব কেন?
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া এসব ভিডিওতে নারীর ওপর চালানো নির্মম নির্যাতনের যে চিত্র উঠে এসেছে, তা যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দেওয়ার মতো। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব ঘটনার একটি বড় অংশই ঘটছে নারীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত পরিবারে। আবার কর্মক্ষেত্রেও নারীরা যে সবসময় নিরাপদ, তেমনটিও নয়।